আজ
|| || ||
গাজীপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব: নবাগত এসপি
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬
গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)-এর সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধ দমনের পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ সুপার আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সাংবাদিকরা জনস্বার্থে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের আশ্বাস দেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.