আজ
|| || ||
নারায়ণগঞ্জে ডাকাতসহ ১৯ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযানে ডাকাত, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের বিষয়টি নিশ্চিত করেছে ওসি মহম্মদ আবদুল বারিক।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতভর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর নির্দেশে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাজিব সমাদ্দার (৩৮), কাউসার মোল্লা (২৩), রাশেদ (২২), সাহারুল ইসলাম (২৮), শাওন (২০), মোঃ শফিকুল ইসলাম (৪৯), মোঃ সুমন ইসলাম (২৩), মোফাজ্জল (৩৮) এবং তরিকুল ইসলাম (৫৫)।
একই অভিযানে কাঁচপুর পুরাতন বাজার এলাকা থেকে জুয়া খেলার অপরাধে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, আমিরুল ইসলাম (৪৭), সোহেল (৪৫), শাহানুর (৩২), নুরুজ্জামান (৫০), শাকিল (২৫), খোরশেদ আলী (৩৫), আতিকুর (৩০), আজাদুল ইসলাম (৩০) এবং আতোয়ার ইসলাম (২৭)।
এছাড়া পূর্বে ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মামুনকে (৩৬) ঝাউচর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান,
আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকায় মাদক, ডাকাতি ও জুয়াসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.