আজ
|| || ||
নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬
অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার সঞ্চালনা করেন জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী।
কল্যাণ সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় মনোযোগ সহকারে সমস্যাসমূহ শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
একই সঙ্গে পুলিশ সুপার মহোদয় সকলকে সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জবাব আ. ন. ম. ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী। জনাব মনীষ দাশ, সহকারি পুলিশ সুপার (চাটখিল সার্কেল), নোয়াখালী। জনাব মোঃ নুরুল আনোয়ার, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল), নোয়াখালী-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.