আজ
|| || ||
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬
গাজীপুর ( শ্রীপুর) প্রতিনিধি-
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপনের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। পরে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক।
তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা পরিষদের সদস্য। চিকিৎসা পেশায় দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার চিকিৎসা-অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট জ্ঞান কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ ও প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.