সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেপ্তার গাঁজা- ইয়াবা উদ্ধার
প্রকাশের তারিখঃ ৯ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ও বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, দস্যুতার অভিযোগে ৪ জন এবং মাদক সেবনের অভিযোগে ১৪ জন । এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, রুপা বেগম (২১), মিনা আক্তার (২৮),
তারা সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার এলাকার বাসিন্দা।
ওয়ারেন্টভুক্তরা হলেন—সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকার রুবেল, বেহাকৈর এলাকার জুবায়ের খন্দকার এবং হাবিবপুর এলাকার সাদ্দাম।
দস্যুতার অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন,আমিনুল ইসলাম মানিক (২০), ইমন (১৯), আলামিন হোসেন ওরফে সম্রাট (১৯) এবং সাব্বির (২০)।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে শামসুজ্জামান (৫৫), জোবায়ের (২০), আনোয়ার কাজী (৪২), বাবু প্রধানিয়া (২৫), আব্দুল্লাহ (৪০), ইমরান (৩০), টিটু (৪০), ফাহিম ওরফে হিমেল (২০), মাসুম মোল্লা (৩৮), মো. হালিম (৩৫), রায়হান (২৯), নয়ন (২৭), ফারদিন আহাম্মেদ (২৬) ও মাছুম মিয়া (২৫)কে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com