
আজ
|| || ||
জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ-এর ক -জোনের ইনচার্জ জনাব নজরুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ০৮.০৯.২০২৬ খ্রিঃ
দিবাগত রাত ০০:৩৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া সাকিনস্থ রফিকুল ইসলাম বাবু (৪৮) এর বাড়ির উঠান হতে মাদক ব্যবসায়ী
১। মোঃ শাহিন (২৭), পিতা- মোঃ মুছা মিয়া, মাতা- মোসাঃ শাহিদা বেগম, সাং- গিরদাইন, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং- মিজমিজি উত্তরপাড়া (নবার আলীর নাতী), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ মেহেদী হাসান (২১), পিতা- মোঃ জসিম উদ্দিন, সাং- গোদনাইল, নয়াপাড়া লেকপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮), পিতা-মৃত ফজলুল হক, সাং- গোদনাইল, নয়াপাড়া লেকপাড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদেরকে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য সহ যে-কোনো অপরাধ দমনে নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.