আজ
|| || ||
জামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপ পরিচালক নিলুফা ইয়াসমিন
প্রকাশের তারিখঃ ৭ সেপ্টেম্বর, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা (ডি ডি এলজি) নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নিলুফা ইয়াসমিন। ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আসিফ আল জিনাত। এসময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান,সোনারগাঁও উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মো.মুনিরুল ইসলাম,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ, ইউপি সদস্য বদরুজ্জামান মোল্লা,মো.নাসির উদ্দিন,হাজী সানাউল্লাহ,মিলন রায়হান,ইউডিসি মো.সানাউল্লাহ,গ্রাম পুলিশসহ পরিষদের সকল সহকারী বৃন্দ। নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নিলুফা ইয়াসমিন পরিদর্শনে ইউনিয়ন পরিষদের উন্নয়ন মুলক প্রকল্পের খোঁজ খবর নেয়াসহ জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন মাসিক প্রতিবেদনে খুশি হয়ে সকল কাজের প্রশংসা করেন। এবং আপডেট রেজিস্টার খাতা সংরক্ষণ পরামর্শ দেন। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের যে কোন অসুবিধার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.