আজ
|| || ||
সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বেলালী, সেক্রেটারি মনিরুল ইসলাম ফারুকী
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬
সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৬-২০২৭, ২০২৭-২০২৮ ও ২০২৮-২০২৯—তিন বছরের জন্য মুফাসসিরদের প্রত্যক্ষ ভোটে সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এতে নবনির্বাচিত সভাপতি হয়েছেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বেলালী এবং নবনির্বাচিত সেক্রেটারি হয়েছেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্ট কার্যালয়ের কাজী শামছুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বেলালীর সভাপতিত্বে এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল বলেন, মানুষের কাছে কোরআনের সঠিক শিক্ষা পৌঁছে দিতে এবং সমাজের নৈতিক অবক্ষয় দূর করতে আলেম-ওলামা ও মুফাসসিরদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে কোরআন ও ইসলামের সুমহান আদর্শের সঙ্গে সম্পৃক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কোরআনের আলোকে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহমর্মিতা ও ন্যায়বোধ জাগ্রত করতে হবে। দ্বীনি জ্ঞানচর্চার পাশাপাশি সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও আলেমদের অন্যতম দায়িত্ব।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠিত হলে মানুষের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। তাই কোরআন-সুন্নাহর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি অন্যদের কাছেও তা পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আব্দুল কাদের জিহাদী।
আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি ড. রুহুল আমিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ এবং সাতক্ষীরা সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর সবুর।
এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী, সাতক্ষীরা জেলা কমিটির সদস্য মাওলানা আজিজুল ইসলাম জিহাদী, মাওলানা রেজাউল করিম, মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, মাওলানা ইমাম হাসান নাসেরী, জিয়াউল ইসলাম যুক্তিবাদী, মাওলানা তরিকুল ইসলাম জিহাদীসহ অনেকে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.