আজ
|| || ||
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬
উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ নগরীতে জন্মাষ্টমী উদ্যাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির আগে ২ নম্বর রেলগেট এলাকায় অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি ডিআইটি, মণ্ডলপাড়া, মিনাবাজার, টানবাজার, ১ নম্বর রেলগেট, কালীরবাজার, মেট্রোহল হয়ে চাষাঢ়া চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মঠের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
এ ছাড়া মহানগর বিএনপির সদস্যসচিব আবু ইউসুফ খান টিপু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামিম হোসাইন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রবীর কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমার সাহা, বাসুদেব চক্রবর্তী ও অমল পোদ্দার, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি বিষ্ণুপদ সাহা, তাপস কর্মকার, জয় কে রায় চৌধুরী এবং মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.