আজ
|| || ||
শ্রীপুরে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬
শ্রীপুর প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা ফার্ম ও এমসি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা ফার্ম এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তুলা ফার্ম এলাকা থেকে ১২ জন এবং এমসি বাজার এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রমজান (২৮), মো. কাওসার (২৪), জোনায়েদ (১৮), নাঈম (২৪), ফারুক (২৬), মুর্শিদ (১৮), সৈকত (১৮), মাহিন (১৮), রুহান (১৮), তামিম (১৮) ও মো. রাকিব মিয়া (২১), আসিব (১৮), আরিফ হাসান (২৫)।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১২-৩০৪৫) ও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩১-৭৯০১) জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহীনূর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ঠিকানা ও দলীয় পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.