স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জিনিয়াস গ্লোবাল অ্যাডুকেশন গ্রুপের আয়োজনে গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম কদমতলী মদিনাবাগ কলেজ রোড মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিনিয়াস গ্লোবাল অ্যাডুকেশন মাদ্রাসার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহবুবর রহমান (মাসুম), এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় (মার্চেন্ট ওয়ার্কার্স হাই স্কুল) এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোহসীন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com