আজ
|| || ||
লিংক রোড অবৈধ দখলমুক্ত
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬
অপসারণ করা হলো অনুমোদনহীন বিলবোর্ড নারায়ণগঞ্জের প্রবেশপথ সাইনবোর্ড থেকে জেলা পরিষদ পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এ সময় মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট ও অনুমোদনহীন বিলবোর্ড অপসারণ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
তিনি জানান, মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা বা বিজ্ঞাপনসামগ্রী স্থাপনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সড়কের আওতাধীন অংশে দখল করে স্থাপন করা বিভিন্ন দোকানপাট ও অনুমোদনহীন বিলবোর্ড অপসারণ করা হয়। অপসারিত মালামাল নিলামের মাধ্যমে নিষ্পত্তির জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.