মাদারীপুর সদরে পুলিশের গাড়ি উল্টে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
বাকিরা পথচারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মঠেরবাজারে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় পুলিশের একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় পতিত হয়।
প্রাথমিকভাবে জানতে পেরেছি, একটি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের চার সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। তারা গুরুতর আহত।
তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আমরা তদন্ত করে দেখছি, অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে কি না বা এখানে কোনো ছিল কি না তদন্ত করে জানাতে পারব। নিহত ও আহত পুলিশ সদস্যরা শিবচর থানার অধীনে কর্মরত বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com