আজ
|| || ||
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তার আসামিরা হলেন- মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে বনানী থানার ৪ নম্বর সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাতির প্রস্তুতির খবর পায় ডিবির গুলশান বিভাগ। এরপর ডিবির ৪৫ সদস্যের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়।
পরে ৪ নম্বর সড়কের খায়ের প্যালেসের সামনে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ,র্যাবের আইডি কার্ড,একটি শপিং ব্যাগ ও একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কী এবং তারা আগে কোনো অপরাধে জড়িত ছিলেন কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.