আজ
|| || ||
সাতক্ষীরা শহরে জামায়াতের দাওয়াতি কার্যক্রম, নেতৃত্বে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান
প্রকাশের তারিখঃ ২ সেপ্টেম্বর, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা শহরে দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে খুলনা রোড মোড় থেকে এ কার্যক্রম শুরু হয়।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা খুলনা রোড মোড় থেকে চৌরঙ্গি হয়ে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সাধারণ মানুষের কাছে আল্লাহর বিধান মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি জামায়াতে ইসলামীর ঘোষিত তিন দফা দাওয়াত ও চার দফা কর্মসূচি তুলে ধরা হয়। পরে আসিফ চত্বরে গিয়ে কর্মসূচি শেষ হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
তিনি বলেন, কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে শহর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং আল্লাহর বিধান মেনে চলার আহ্বান জানানোই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
মাওলানা আজিজুর রহমান বলেন, মুসলমানদের নিয়মিত নামাজ আদায় করতে হবে এবং আল্লাহর হুকুম মেনে চলতে হবে। দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দেশের কল্যাণ ও মানুষের শান্তির জন্য ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা প্রয়োজন।
তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি মানবিক সমাজ গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করছে। জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের সেক্রেটারি আরও বলেন, দেশে দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজি রোধ করতে হবে। একই সঙ্গে সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে হবে। এসব অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
দাওয়াতি কার্যক্রমে সাধারণ মানুষের কাছ থেকে সাড়া পাওয়ার কথা জানিয়ে মাওলানা আজিজুর রহমান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মী ও সহযোগিতা করা সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।
কর্মসূচিতে সাতক্ষীরা শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আবু তালেব, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি অধ্যাপক আজহারুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন সাদ্দাম, টিম সদস্য রফিকুল ইসলাম, মো. আব্দুল মমিন, মাওলানা আবু হাসান, ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল আব্দুল করিম, আব্দুল মনিরুল ইসলাম, আবু সাঈদসহ স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.