সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ
প্রকাশের তারিখঃ ২ সেপ্টেম্বর, ২০২৬
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার কমানোর উদ্যোগ বাস্তবায়নে মার্কিন পররাষ্ট্র দফতর এমন একটি নতুন নিয়মের খসড়া তৈরি করেছে।
রয়টার্স জানায়, নতুন নিয়ম চালু হলে বাচ্চাদের পাসপোর্টের জন্য আবেদনের সময় বাবা-মাকে তাদের নিজেদের বৈধ পাসপোর্ট, জন্ম সনদ বা গ্রিন কার্ডের মতো কাগজ জমা দিতে হবে। বর্তমানে শুধু শিশুর জন্ম সনদ ও বাবা-মায়ের ছবিসহ পরিচয়পত্র দেখালেই চলে।
প্রেসিডেন্ট ট্রাম্পের মূল উদ্দেশ্য হলো ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ বন্ধ করা। অনেক বিদেশি নারী গর্ভবতী অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব করেন, যাতে শিশুটি সরাসরি আমেরিকার নাগরিকত্ব পেয়ে যায়। নতুন আদেশে এই সুযোগ বন্ধের পাশাপাশি বিদেশি সরকারের কর্মচারী ও অনিয়মকারীদের সন্তানদের মার্কিন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করার কথা বলা হয়েছে।
পররাষ্ট্র দফতর জানিয়েছে, আমেরিকান নাগরিকত্বের মর্যাদা ও মান বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ট্রাম্পের এই নতুন নির্দেশনার বিরুদ্ধে আদালতে মামলা শুরু হয়েছে।
আইনজীবীরা বিচারকদের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই নিয়ম চালু হতে না পারে। আদালত অবশ্য এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি।
সূত্র: রয়টার্স।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com