আজ বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাবের এই কর্মকর্তা চট্টগ্রামে দায়িত্ব পালনের সময়ে বহুল আলোচিত জঙ্গল সালিমপুরে অভিযান চালিয়ে আলোচনায় আসেন। ওই সময় র‌্যাবসহ যৌথ বাহিনীর অভিযানে আলোচিত সন্ত্রাসী ইয়াসিন বাহিনীকে তাড়া করে অন্তত ২০ বছর পর জঙ্গল সালিমপুরে নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব-৭ এ কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় জঙ্গল সালিমপুর ছাড়াও লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুরের নেতৃত্বে ওই অঞ্চলে বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালানো হয়।

এসব অভিযানের মধ্যে স্থানীয় অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধারের মতো উল্লেখযোগ্য অভিযান রয়েছে।

 

Exit mobile version