সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধার পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মো.বদরুজ্জামান মোল্লা। উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেলাব গ্রামের দুস্থ বৃদ্ধা কমলি বেগম এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পাওয়ায় আজ রূপগঞ্জ পপুলার হাসপাতালে তাঁর একটি জরুরি অস্ত্রোপচার (সার্জারি)করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর অর্থাভাব ও স্বজনদের চিকিৎসাজনিত অসহায়ত্বের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে মানবিক ইউপি মেম্বার মো.বদুরুজ্জামান বদু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আহত বৃদ্ধার চিকিৎসা ও অস্ত্রোপচারের যাবতীয় খরচসহ সর্বাত্মক সহযোগিতার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।



