প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন।
আজ ১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মনির হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের গৌরবময় ইতিহাস,গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের গণতন্ত্র,সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবদান অনস্বীকার্য।
তিনি আরও বলেন,দলের আদর্শ ও ঐতিহ্য ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে শান্তিপূর্ণ,দায়িত্বশীল ও গণমুখী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন,বিএনপি সবসময় জনগণের অধিকার,স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com