আজ
|| || ||
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অ্যাড. শাহ আলম মানিকের শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি : গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতা, সংকট ও চড়াই-উতরাই পেরিয়ে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। দীর্ঘ এই রাজনৈতিক যাত্রায় নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান ধরে রেখেছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট শাহ আলম মানিক বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার ইতিহাস নয়, এটি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। নানা সংকট ও প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপি আজও মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন, মানুষের জীবনমানের পরিবর্তন এবং একটি সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শাহ আলম মানিক আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার, দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ অপরিহার্য। গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানান।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে জনগণের পাশে থাকতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একটি দেশের অগ্রগতি কেবল অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না; মানুষের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মানোন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে সরকার দেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে।বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.