আজ সোমবার, আগস্ট ৩১, ২০২৬ খ্রিস্টাব্দ

সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো পুরস্কৃত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
দায়িত্ব পালনে আন্তরিকতা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে এর আগেও পুরস্কৃত হয়েছিলেন হুমায়ুন কবির। ধারাবাহিক কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এবার দ্বিতীয়বারের মতো তিনি এ সম্মাননা অর্জন করলেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয়বার পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে হুমায়ুন কবির বলেন,“সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি দায়িত্ব পালনে আমার উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।”
তিনি এ সম্মাননার জন্য নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
হুমায়ুন কবিরের এই অর্জন দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধারাবাহিকভাবে ভালো কাজের স্বীকৃতি পাওয়ায় তাঁর এই অর্জন জেলা পুলিশের অন্যান্য সদস্যদেরও দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ফটো সাংবাদিক নুর ইসলাম

Exit mobile version