আজ
|| || ||
গুলশানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয়দানকারী এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে।
আটককৃত ব্যক্তির নাম- মোঃ সাইফ ইমরান (৩৭)।
গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ১২:১৫ ঘটিকার সময় অভিযুক্ত সাইফ ইমরান গুলশানস্থ পাকিস্তান হাই কমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন। উক্ত স্থানে পার্কিং করতে নিষেধ করা হলে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে নিজেকে ডিজিএফআই এর সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন যে ডিজিএফআইএর গাড়িগুলো সাধারণত সেখানেই পার্কিং করা থাকে।
পরবর্তীতে একই দিন সন্ধ্যা ৭:১৫ ঘটিকার সময় তিনি পুনরায় একই স্থানে মোটরসাইকেল পার্কিং করলে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। এ সময় তার পরিচয় নিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি ডিজিএফআই এর কোনো কর্মকর্তা বা সদস্য নন। ভুয়া পরিচয় দিয়ে আসল পরিচয় গোপন করার অভিযোগে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।
আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.