আজ
|| || ||
পুলিশকে থাপ্পড় দিয়ে ভিডিও ভাইরাল, সেই ছাত্রদল নেতা গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২৬
সম্প্রতি পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ভিডিও ভাইরালের পর অবশেষে গ্রেফতার হয়েছেন মাগুরার ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও মাগুরা সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়ন। গত শুক্রবার (২৮ আগস্ট) বিকালে মাগুরা শহরে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে থাপ্পড় মারার ঘটনা ঘটে। পরে ওই থাপ্পড়ের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যেরও সৃষ্টি হয়।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ঘটনায় নাঈমুজ্জামান নয়নসহ মোট ৩ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত নয়নকে গ্রেফতার করায় স্বস্তি ফিরে এসেছে।
এদিকে নয়নের বড় ভাই যুবদল নেতা আব্বাস উদ্দিন জানান, পুলিশ প্রশাসনের সাথে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় শুক্রবার রাতে থানাতেই মীমাংসা হয়েছিল। তবে শনিবার দুপুরে পুলিশ নয়নকে ডেকে দিনভর থানায় বসিয়ে রাখার পর সন্ধ্যায় গ্রেফতার দেখায়।
পুলিশ জানায়, ইতোপূর্বে নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক গুরুতর অভিযোগ ও মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি মাগুরার পিটিআই পাড়ায় এক ছাত্রীকে ধর্ষণের ভুয়া ‘মব’ সৃষ্টি করে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগও উঠে এসেছে তার বিরুদ্ধে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.