দি পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৬
রাজধানীর সনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় দি পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আসাদ এভিনিউ ক্যাম্পাসের স্টুডেন্ট সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য মুহাম্মদ নাজমুল হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মাহবুবুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা মোঃ আবুবকর সিদ্দিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ্ নুরুনবী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো: হেলাল উদ্দিন।
অনুষ্ঠানটি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো: রেজাউল করিম জাহাঙ্গীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com