আজ
|| || ||
চট্টগ্রামে যুবলীগ-ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১৪
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম নগরের মুরাদপুরে মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ১৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— মো. কামরুল হাসান, হুমায়ুন কবির, মো. ইমরান হোসেন, নাজমুস সালেহীন নাঈম, এমরান হোসেন, তানিম হাসান, মেহেদী হাসান শুভ, ফরহাদ উল্লাহ, মো. আরাফাত, মো. ইফাত রহমান, মো. পারভেজ, মো. হায়দার, নয়ন হোসেন ইমন ও মো. আব্দুল্লাহ আরমান।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, গত ২৮ আগস্ট দুপুরে পাঁচলাইশ মডেল থানার মুরাদপুর ১ নম্বর রেলগেটস্থ পাকা রাস্তার ওপর মিছিল করার পর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় ১৪ জনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.