সবুজে সাজাবো বাংলাদেশ প্রত্যাশা ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); সবুজে সাজাবো বাংলাদেশ এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। ২৯ আগস্ট শনিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নোর কাহেনা শাহ্ দাউদ প্রি ক্যাডেট স্কুল মাঠে প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে সবুজে সাজাবো বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে কোমলমতি শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপণ গাছের উপকার নিয়ে আলোচনা ও চারা বিতরণ করা হয়। প্রত্যাশা ফাউন্ডেশন এর সভাপতি আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো.বদরুজ্জামান মো্ল্লা। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো.আবদুল্লাহ, সহ সাধরণ সম্পাদক মো,হোসেন আলী,সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো.আনোয়ার হোসেন,সমাজকল্যান সম্পাদক মাহফুজুর রহমান টুটুল,দপ্তর সম্পাদক মো.ইসমাইল হোসেন সোহাগ,ক্রীড়া সম্পাদক মো.সোহেলসহ স্কুলের শিক্ষক ও শিকার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com