বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকতে ও গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে ওয়াকআউট করেছে বিরোধী দল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা পাঁচ মিনিটে ওয়াক আউটের ঘোষণা দেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া অধিবেশনের শুরুতেই করা হচ্ছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোট রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। যার প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com