অদ্য বৃহস্পতিবার বেগমগঞ্জ মডেল থানাধীন বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।
পুলিশ সুপার মহোদয় ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন এবং পরবর্তীতে ক্যাম্পটি পরিদর্শন করেন।
উল্লেখ্য, গোপালপুর, আমানউল্লাহপুর, আলাইয়ারপুর ও জিরতলী—এই ৪টি ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাবাজারে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
ক্যাম্প উদ্বোধন শেষে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সামজ্জুমান-এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।
সভায় বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব আনম ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ



