আজ রবিবার, আগস্ট ৩০, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (২২)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
গত বুধবার (২৬ আগস্ট) রাতে থানা এলাকার বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার বাহাউদ্দিনের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়ে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Exit mobile version