আজ
|| || ||
জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার: মোছাইব উদ্দিন
প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৬
জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে বিরোধিতা ও সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার। তিনি বলেছেন, যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত।
বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মোছাইব উদ্দিন বখতিয়ার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ধরায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল বা জশনে জুলুস আয়োজন সুন্নত ও সওয়াবের কাজ। তার ভাষ্য, কোটি কোটি আশেকে রাসুল ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে এ শোভাযাত্রায় অংশ নেন।
তিনি অভিযোগ করেন, একশ্রেণির মানুষ অহেতুক জশনে জুলুসের বিরোধিতা করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তার দাবি, সুস্থ মস্তিষ্কের কোনো ঈমানদার ব্যক্তি রাসুল (সা.) এর জন্মের খুশিতে আয়োজিত শোভাযাত্রার বিরোধিতা করতে পারেন না।
চট্টগ্রামের জশনে জুলুসের পরিধি ও তাৎপর্য তুলে ধরে ট্রাস্টের এই মুখপাত্র বলেন, প্রতিবছর পবিত্র ও তরিকতভিত্তিক পরিবেশ বজায় রেখে এ আয়োজনে লাখ লাখ মানুষ অংশ নেন। তার দাবি, বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় শোভাযাত্রা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।
তিনি আরও বলেন, এমন একটি ইতিবাচক ও আধ্যাত্মিক আয়োজনের বিরুদ্ধে কটূক্তি বা অপপ্রচার চালানো সংকীর্ণ মানসিকতার পরিচয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.