আজ বুধবার, আগস্ট ২৬, ২০২৬ খ্রিস্টাব্দ

সৃষ্টিকূলের শ্রেষ্ঠ ঈদ, বিশ্বনবীর জন্ম ঈদ : ইমাম সৈয়দ এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা

মহান স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ্ তা‘য়ালা সৃষ্টির সূচনার পূর্বে এক ও অদ্বিতীয় সত্তা অবস্থায় সমস্ত গুণের আধার রূপে বিরাজমান ছিলেন। অতঃপর আল্লাহ্ তা‘আলার মাঝে স্বীয় পরিচয় প্রকাশের ইচ্ছা জাগ্রত হলে তিনি সৃষ্টিজগৎ সৃজন করেন। এ প্রসঙ্গে হাদীসে কুদসীতে আল্লাহ্ তা‘য়ালা নিজেই এরশাদ করেনÑ
“আমি ছিলাম গুপ্ত ধনাগার, নিজেকে প্রকাশ করতে চাইলাম, তাই সৃষ্টিজগৎ সৃজন করলাম।” (সিররুল আসরার, পৃষ্ঠা ১০ ও ১১)
আপন রূপ, গুণ ও মাধুর্য প্রকাশের লক্ষ্যে আল্লাহ্ তা‘য়ালা সর্বপ্রথম তাঁর সবচেয়ে প্রিয় হাবিব হযরত মুহাম্মদ (সা.)-এর নুর তথা ‘নূরে মোহাম্মদী’ সৃষ্টি করেন, আর নুরে মোহাম্মদী হতে আকাশ-পর্বত, গ্রহ-নক্ষত্র, তরুলতা, জিন-ইনসান তথা সমস্ত সৃষ্টিরাজি সৃষ্টি করেন। এজন্যই হাদীস শরীফে হযরত রাসুল (সা.) ফরমানÑ
“আল্লাহ্ তা‘য়ালা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আমি আল্লাহ্ নূর হতে সৃষ্ট, আর সমস্ত সৃষ্টিরাজি আমার নূর হতে সৃষ্ট।” (তাফসীরে রূহুল বয়ান, খণ্ড-২, পৃষ্ঠা ৩৭০)

Exit mobile version