আজ
|| || ||
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৬
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, কুলকায়েনাতের রহমত হযরত রাসুল (সা.)-এর জন্ম ঈদ : শায়েখ আল্লামা মুহিউদ্দীন খান ফারুকী
মহান স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ্ তায়ালা সৃষ্টির সূচনার পূর্বে এক ও অদ্বিতীয় সত্তা অবস্থায় বিরাজমান ছিলেন। তখন তাঁর মাঝে স্বীয় পরিচয় প্রকাশের অভিলাষ জাগরিত হওয়ার পর সৃষ্টিজগৎ সৃজন করলেন। হাদীসে কুদসীতে আল্লাহ্ তায়ালা নিজেই এরশাদ করেন-
“আমি ছিলাম গুপ্ত ধনাগার, নিজেকে প্রকাশ করতে ভালোবাসলাম, তাই সৃষ্টিজগৎ সৃজন করলাম।”
(সিররুল আসরার, পৃষ্ঠা-১০)
আপন রূপ, গুণ ও মাধুর্য প্রকাশের লক্ষ্যে আল্লাহ্ তায়ালা সর্বপ্রথম তাঁর সমস্ত গুণাবলির ধারকরূপে ‘নূরে মোহাম্মদী’ সৃষ্টি করেছেন। আর ‘নূরে মোহাম্মদী’ হতে সমস্ত সৃষ্টিরাজি সৃজিত হয়েছে।এজন্যই হাদীস শরীফেহযরত রাসুল (সা.) ফরমান-
“আল্লাহ্ তায়ালা সর্বপ্রথম আমার ‘নূর’-কে সৃজন করেছেন। আমি আল্লাহর নূর হতে আর সমস্ত সৃষ্টিরাজি আমার নূর হতে।”(সিররুল আসরার, পৃষ্ঠা-৩) এ প্রসঙ্গে হাদীসে কুদসীতে আল্লাহ্ তায়ালাআরো বলেন-“আমি আমার চেহারা মোবারকের নূর দ্বারা হযরত মুহাম্মদ (সা.)-কে সৃষ্টি করেছি।” (সিররুল আসরার, পৃষ্ঠা-৩)
অন্য এক হাদীসে বর্ণিত হয়েছে- হযরত রা
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.