আজ
|| || ||
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৬
অদ্য ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সম্মানিত সেনা ও নৌবাহিনী প্রধানগণের পাশাপাশি বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে, তিন বাহিনী প্রধান মহামান্য রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে অভিনন্দন ও শুভকামনা জানান। তাঁরা মহামান্য রাষ্ট্রপতিকে নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এসময়, বিমান বাহিনী প্রধান দেশের আকাশসীমা সুরক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মহামান্য রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.