আজ
|| || ||
চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৬
বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ঘটনার প্রতিবাদে নগরীর কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকদের এক পক্ষ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নগরীর হালিশহর বউবাজার এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ছয়জন আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে ইলিয়াস হোসেন ও সোহেল নামে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সংগঠনটির নির্বাচনে মোট ভোটার ৩ হাজার ৫৬১ জন। সকাল থেকে সেখানে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে ভোটকেন্দ্রের ভেতরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.