আজ
|| || ||
সোনারগাঁয়ে এস এস সি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২৬ এস এস সি পরীক্ষায় জিপিএ পাঁচসহ কৃত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ইং জিপিএ পাঁচসহ কৃতি সকল শিক্ষার্থীরা সাফল্য অর্জন করায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানাযায় এবছর এস এস সি পরীক্ষায় ৯৫% পাশ করে সোনারগাঁও উপজেলার মধ্যে মহজমপুর উচ্চ বিদ্যালয় প্রথম হয়েছে। মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো মমিনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সরকারি সফর আলী ভুইয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো.গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মামুন ভুইয়া,জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.নাসির উদ্দিন,এডহক কমিটির অভিভাবক সদস্য মো.মফিজুল ইসলাম। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া মো.শাহাজদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ। এসময় সুশীল সমাজের অভিভাবক শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও কলেজ ব্যাগ বিতরণ প্রদান করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.