২৪ আগস্ট ২০২৬: ইউএনডিপি-এসএমই ফাউন্ডেশন বীমা উদ্ভাবন চ্যালেঞ্জ তহবিলের (আইআইসিএফ) আওতায় বাংলাদেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (সিএমএসএমই) জন্য প্রণীত সার্বিক ব্যবসায়িক ধারাবাহিকতা বীমা (বিসিআই) কর্মসূচির একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান, যিনি অপ্রত্যাশিত বিপর্যয়ের বিরুদ্ধে সিএমএসএমই'দের সহনশীলতা বৃদ্ধিতে অন্তর্ভুক্তিমূলক বীমার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে কর্মসূচিটির লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি ও মূল বৈশিষ্ট্য নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরে কে.এম. দস্তুর অ্যান্ড কোম্পানি লিমিটেড। বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ জলবায়ুজনিত ও জলবায়ু-বহির্ভূত নানা ঝুঁকির বিপরীতে সাশ্রয়ী সুরক্ষা দেওয়ার লক্ষ্যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে, যেখানে ব্যবসায়িক ধারাবাহিকতা নিশ্চিত করতে অনুসরণ করা হবে কিস্তিভিত্তিক তথা ইএমআই-নির্ভর বীমা মডেল।
উপস্থাপনা পর্ব শেষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি), দেশা, আরডিআরএস বাংলাদেশ ও সফটোগ্রাফের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই অংশীদারিত্বের আওতায় পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি বীমাকারী প্রতিষ্ঠান হিসেবে, কেএমডি কারিগরি সহায়তাকারী হিসেবে, সফটোগ্রাফ ডিজিটাল প্ল্যাটফর্ম নির্মাতা হিসেবে এবং অংশগ্রহণকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো (এমএফআই) প্রচারণা ও তালিকাভুক্তিতে সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে ইউএনডিপি ও এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যা সারা বাংলাদেশে সিএমএসএমই'দের জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা সম্প্রসারণে সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com