আজ
|| || ||
চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশের তারিখঃ ২২ আগস্ট, ২০২৬
ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এসময় সারাদেশে চাঁদাবাজদের তালিকাভুক্তি চলছে জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে।
শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
সারাদেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, শুধু চাঁদাবাজই নয়, চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে।
এদিকে চিকিৎসককে হামলার ঘটনায় ৭ জনের চক্রের মধ্যে ৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.