আজ শুক্রবার, আগস্ট ২১, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের ৫৮তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

‎জন্মদিনে দলীয় নেতাকর্মী, আইনজীবী এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা, দোয়া ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেন।

‎‎বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎এ সময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

‎‎জন্মদিনের শুভেচ্ছা গ্রহণকালে এডভোকেট সাখাওয়াত হোসেন খান দলীয় নেতাকর্মী, আইনজীবী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

‎‎দিনব্যাপী এ শুভেচ্ছা বিনিময়কে ঘিরে দলীয় নেতাকর্মী, আইনজীবী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Exit mobile version