আজ
|| || ||
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে।ভুক্তভোগী ব্যক্তির নাম উত্তম দাস। তিনি বল্লভপুর গ্রামের গোবিন্দ চন্দ্র দাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বল্লভপুর গ্রামের হাশেম মোড়লের ছেলে নাঈম হোসেনের রোপণকৃত ধান ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছিলেন উত্তম দাস। এ সময় তাকে জমির ওপর দিয়ে যেতে দূর থেকে নিষেধ করা হয়। কিন্তু সে না শুনতে পাওয়াই রোকনকৃত জমির উপর দিয়ে যেতে থাকে। একপর্যায়ে নাঈম হোসেন পরে তার পিতা হাশেম মোড়ল (পিতা: কাদের মোড়ল) এবং স্থানীয় আরও কয়েকজন দেশীয় অস্ত্র, কোদাল ও লাঠিসোটা নিয়ে উত্তম দাসের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উত্তম দাস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নাঈম হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "এই ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.