ফতুল্লার জেলা পরিষদ সংলগ্ন লিংক রোড এলাকায় অবৈধ ট্যাক্সি ও মাইক্রোবাস স্ট্যান্ড তৈরি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেছে মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি তুলে দেন প্রতিষ্ঠানটির জিএম মো. মনির হোসেন।
স্মারকলিপিতে জানানো হয়, ফতুল্লা থানাধীন জেলা পরিষদ সংলগ্ন লিংক রোডের মূল সড়ক ও আশপাশের খালি জায়গা দখল করে কিছু স্বার্থান্বেষী মহল অবৈধভাবে ট্যাক্সি ও মাইক্রোবাস স্ট্যান্ড গড়ে তোলার চেষ্টা করছে। এতে করে মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজের প্রায় ১০ থেকে ১২ হাজার শ্রমিক, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, অনিয়ন্ত্রিতভাবে গাড়ি পার্কিংয়ের ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠানের কাভার্ডভ্যান ও বিদেশি ক্রেতাদের গাড়ি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। পাশাপাশি ধোঁয়া ও উচ্চশব্দে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি যত্রতত্র ময়লা ফেলায় রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। জনস্বার্থ, পরিবেশ রক্ষা এবং শিল্প প্রতিষ্ঠানের ব্যবসায়িক ক্ষতি এড়াতে অবিলম্বে এই অবৈধ স্ট্যান্ড অপসারণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com