আজ
|| || ||
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের ক্লাস নেবেন এমপি আল আমিন
প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৬
বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সেমিনার ক্লাস নিতে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নারায়ণগঞ্জের ইউসিসি (UCC) কোচিংয়ের উদ্যোগে এ বিশেষ সেমিনারের আয়োজন করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট, বিভাগ পরিবর্তন ইউনিট এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
সেমিনারে ‘সাধারণ জ্ঞান’ বিষয়ে ক্লাস নেবেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান কীভাবে পড়তে হবে, কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে এবং কার্যকর প্রস্তুতির কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন তিনি।
আয়োজকরা জানায়, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন দেশের স্বনামধন্য ভর্তি কোচিংয়ে শিক্ষকতা করেছেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে গত দুই বছর নিয়মিত ক্লাস নিতে পারেননি তিনি। শিক্ষার্থীদের অনুরোধে এবার বিশেষ এই সেমিনারে ক্লাস নিতে সম্মতি দিয়েছেন।
সেমিনারে আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। অংশ নিতে শিক্ষার্থীদের আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনকারী শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে সেমিনারের তারিখ ও সময় জানানো হবে। নিবন্ধন ছাড়া ক্লাসে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
সেমিনারটি নারায়ণগঞ্জের তোলারাম কলেজ রোডের ২০/ ইউসিসি ভবনের চতুর্থ তলায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.