আজ
|| || ||
বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৬
পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান এক দিন পুনরায় ভারতের অংশ হয়ে যাবে, এ বিষয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। সোমবার (১৭ আগস্ট) ছত্তীসগঢ়ের রায়পুর বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন দাবি করেন। খবর ইন্ডিয়া টুডে’র।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছে, তা মানব সভ্যতার ইতিহাসে অন্যতম বড় নিষ্ঠুরতা। যাদের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত।
ধর্মীয় ধর্মান্তরকরণ এবং ছত্তীসগঢ়ে এ বিষয়ে প্রণীত আইন প্রসঙ্গে রামদেব বলেন, হিন্দু, খ্রিস্টান বা মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগগুলো মূলত রাজনৈতিক বাকচাতুরী মাত্র। তার মতে, ভারতে কোনো ধর্মই বিপন্ন নয়, বরং দেশের সম্মান ও মর্যাদা হুমকির মুখে রয়েছে। সনাতন ধর্মের বিষয়ে তিনি জানান, সনাতন সংস্কৃতি ও ধর্মে কোনো মৌলিক ত্রুটি নেই এবং সমাজের গুটিকয়েক বিকৃত মানসিকতার মানুষের কারণে এই বৈষম্য তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ভগবান রাম, কৃষ্ণ ও শিবের আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করলে ধর্মান্তকরণের কোনো প্রশ্নই ওঠে না।
রামদেব ভারতের ভবিষ্যৎ নিয়ে তার লক্ষ্যের কথা তুলে ধরে বলেন, তিনি ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র এবং এর নাগরিকদের সেরা নাগরিক হিসেবে দেখতে চান। পাশাপাশি ভারতীয় অর্থনীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যাওয়া, ডলার ও পাউন্ডের সমকাজে রুপির মান উন্নীত করা এবং ভারতীয় পাসপোর্টের মান এত শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেন, যাতে বিশ্বজুড়ে ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন না হয়। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো দেশগুলোতেও ভারত যেন সমান সম্মান অর্জন করে, সে আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.