আজ
|| || ||
সিদ্ধিরগঞ্জে এলাকাবাসীকে নিয়ে নৈশভোজে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আকাশ প্রধান
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৬
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নৈশভোজ ও মতবিনিময় করেছেন আগামী সিটি নির্বাচনে ওয়ার্ডটির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সদস্য সচিব আকাশ প্রধান।
রোববার (১৭ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকার নবাবী চাইনিজ রেস্টুরেন্টে এ নৈশভোজের আয়োজন করা হয়। আকাশ প্রধানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ডের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
আকাশ প্রধান মরহুম গোলাপ প্রধান স্মৃতি সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নৈশভোজের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন আকাশ প্রধান। এ সময় ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণসহ পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন বলেন, “ভোটের আগেই এলাকার তরুণ নেতৃত্বের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। আমরা এমন নেতৃত্ব চাই, যারা সুখে-দুঃখে সবসময় ওয়ার্ডবাসীর পাশে থাকবে।”
অনুষ্ঠান শেষে আকাশ প্রধান উপস্থিত এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আকাশ প্রধান বলেন, “ওয়ার্ডের বাসিন্দারাই আমার মূল শক্তি। এটি শুধু নৈশভোজ বা সৌজন্য সাক্ষাতের আয়োজন নয়; ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা ও চাওয়া-পাওয়া সরাসরি শোনার একটি প্রচেষ্টা। আমার লক্ষ্য নাসিক ৮ নম্বর ওয়ার্ডকে অপরাধ ও মাদকমুক্ত রেখে একটি স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “ওয়ার্ডবাসী যদি সুযোগ দেন, জনপ্রতিনিধি হিসেবে নয়, সেবক হয়ে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। তরুণদের সঠিক পথে রাখা, প্রবীণদের সম্মান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.