বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজু।
তার এই দায়িত্ব প্রাপ্তিতে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন।
এক যৌথ অভিনন্দন বার্তায় গাজী মনির হোসেন বলেন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজু একজন প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ আইনজীবী। সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে তার এই মনোনয়ন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন নতুন এই দায়িত্ব পালনে তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও ন্যায়বিচারের সঙ্গে বজায় রাখবেন এবং দেশের আইন ও বিচার ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজুর উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com