আজ
|| || ||
অ্যাডভোকেট শাহ আলম মানিকের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৬
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা
বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিকের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়ায় অ্যাডভোকেট শাহ আলম মানিকের সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সভাপতির বক্তব্যে অ্যাড. শাহ আলম মানিক বলেন, বেগম খালেদা জিয়ার পুরো জীবনটাই বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। ফলে বিভিন্ন সময়ে তিনি নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। আজকের এই দিনে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি—আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন। বক্তব্য শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.