আজ
|| || ||
সানারপাড়ায় দুই বোমাসদৃশ বস্তু উদ্ধার, ‘ওস্তাদ জুয়েল’ আটক
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৬
রাজধানীর ডেমরা জোনের সানারপাড়া এলাকায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় (ডিফিউজ) করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় জুয়েল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ‘ওস্তাদ’ সাংগঠনিক নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মীর মহসিন মাসুদ বলেন, সানারপাড়া এলাকায় বোমাসদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এরই মধ্যে সেগুলো ডিফিউজ (নিষ্ক্রিয়) করা হয়েছে।
তিনি বলেন, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার নাম জুয়েল। সাংগঠনিকভাবে তাকে ‘ওস্তাদ’ নামে চেনে। অর্থাৎ ‘ওস্তাদ জুয়েল’ নামে সে পরিচিত।
গ্রেপ্তার জুয়েল কোনো রাজনৈতিক দলের সদস্য কি না এমন প্রশ্নের জবাবে এডিসি মীর মহসিন মাসুদ বলেন, ‘না, না। এখন সংগঠনের বিষয়ে তো কোনো কিছু স্বীকার করছে... ইন্টেলিজেন্সের মাধ্যমে জানা যাবে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাটি সানারপাড়া এলাকায় ঘটেছে। উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তু দুটি ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আরও তথ্য জানতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.