আজ শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৭০০” পিচ ইয়াবাসহ স্বপন দত্ত(৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ টীম। ১৩ আগষ্ট বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকা থেকে স্বপন দত্ত(৪০) পিতা,মৃত রমনীদত্ত,সাং কুমিল্লা সদর রানী দিঘির পাড় এলাকার বাসিন্দা মাদক কারবারি স্বপন দত্তের কাছ থেকে ১৭০০শ’ পিচ ইয়াবা সহ পুলিশ তাকে আটক করে। এসময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এস আই মামুন,এ এস আই সবুজসহ সঙ্গীরা। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

Exit mobile version