আজ বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বিদেশি শুটারগান উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.মুহিত কবির সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় ১৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট রাতে উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে ছিনতাই ও মাদকের স্পট হতে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশী চালিয়ে এক ঝোপ হইতে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

Exit mobile version