পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। এ ছুটির আওতায় দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধীন সব কলেজের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
আখেরি চাহার সোম্বা হলো সফর মাসের শেষ বুধবার। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ, জিকির-আজকার ও দান-খয়রাতের আয়োজন করা হয়। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে সরকারি সাধারণ ছুটি নেই, এটি ঐচ্ছিক ছুটির তালিকাভুক্ত।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com