তল্লায় স্কুল ও সড়ক পরিদর্শন: অবৈধ দখল ও জলাবদ্ধতা নিরসনের আশ্বাস ইউএনওর
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৪৮ ও ৪৯ নম্বর তল্লা বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম তল্লা সড়ক পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন ও স্থানীয় বিএনপির নেতারা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে ফতুল্লার পশ্চিম তল্লা মডেল সড়ক পরিদর্শন করেন তাঁরা। পরে তল্লার দু'টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়।
৪৮ নম্বর তল্লা সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ইউএনও এসএম ফয়েজ উদ্দিন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক শাখার ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সেখানে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। সেই একাডেমিক কার্যক্রম দেখার পাশাপাশি ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় উদ্বোধন করা হলো।
তিনি বলেন, ‘স্কুলে কিছু জটিলতা ছিল। যেমন, স্কুলের জমি সংক্রান্ত জটিলতা আছে। স্কুলের কিছু জায়গা অবৈধভাবে কিছু লোকজন দখল করে রেখেছে। সেটি আমরা সরেজমিনে দেখলাম। এবং দ্রুত আমরা একটা ব্যবস্থা নেব, যাতে স্কুলের এই জায়গাটা আমরা উদ্ধার করতে পারি।’
একই সঙ্গে স্কুলের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ও তাঁরা পরিদর্শন করেছেন বলে জানান ইউএনও।
ফয়েজ উদ্দিন বলেন, ‘আপনারা একই সঙ্গে অবগত আছেন যে, আমাদের এই তল্লা এলাকাতে বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা নিয়ে সমস্যা আছে। সে রাস্তাগুলো পরিদর্শন করে দেখলাম। আমরা অতি দ্রুত রাস্তাগুলো কীভাবে সমাধান করা যায় এবং এখানকার যে জলাবদ্ধতার সমস্যা, সে সমস্যার সমাধান কিভাবে করা যায়, সেটা নিয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।’
এদিকে পশ্চিম তল্লা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় সমাজ সেবক ও বিএনপি নেতা মনির সরদার।
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘ফতুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আমাদের এখানে রাস্তাঘাটের যে হালহকিকত, যে অবস্থা, খুবই আমরা এবং জনসাধারণ দুর্ভোগে আছি। রাস্তাঘাট ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এগুলো তাঁদেরকে দেখালাম। উনারা আমাদের আশ্বস্ত করে গেছেন, যেন দ্রুত এই সমস্যা সমাধান করে যাবেন।’
তিনি আরও বলেন, ‘পাশাপাশি আমরা তাঁদের কাছ থেকে এলাকার উন্নয়নকাজের জন্য দাবি জানিয়েছি। বিশেষ করে জেলা পরিষদ থেকে যে রাস্তাটা আমাদের মডেল গার্মেন্টস পর্যন্ত এসেছে, এই রাস্তাটা দ্রুত সংস্কারের। আমরা এটা দ্রুত সংস্কার চাই। এটা দ্রুত সংস্কার হলে আমাদের এলাকার জনসাধারণ খুব উপকৃত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক ও বিএনপি নেতা মনির হোসেন সরদার, সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, প্রথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইঁয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বান জাকির হোসেন রবিন ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী জেসমিন প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com